আমার স্ত্রী নেহা - অধ্যায় ৪

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-74202-post-6244391.html#pid6244391

🕰️ Posted on June 21, 2026 by ✍️ Feb29 (Profile)

🏷️ Tags:
📖 890 words / 4 min read

Parent
**পর্ব ৪: নতুন দুয়ার** নেহা কখনো নিজের হাতে এক গ্লাস পানিও ঢেলে খায়নি। তার জীবন ছিল বাবার প্রাসাদোপম বাড়ি, মেইড, ড্রাইভার আর বিলাসিতার মাঝে। আজ সেই নেহাকে একটা ছোট্ট, দরিদ্র টিনের ঘর সামলাতে হচ্ছে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারপাশ দেখছিল। মাথায় কিছুই আসছিল না। নিরঞ্জন ভেতর থেকে বেরিয়ে এসে শান্ত গলায় বলল, “ভাত বসিয়ে দিন। তুলসি কলেজ থেকে এলে খেয়ে আবার যাবে।” কথা বলেই সে তার রিকশা নিয়ে বেরিয়ে গেল। নেহা একা দাঁড়িয়ে রইল। তার মাথার ভেতর ঘুরছিল হাজারটা চিন্তা। রান্না? সে কীভাবে করবে? শেষমেশ তার মাথায় একটা আইডিয়া এল। সে দ্রুত ফুডপান্ডা অ্যাপ খুলে ভাত আর তরকারি অর্ডার দিয়ে দিল। টাকা দিয়ে সমস্যা সমাধান—এটাই তো তার চিরকালের অভ্যাস। দুপুরের দিকে নিরঞ্জনের রিকশায় চড়ে তুলসি বাসায় ফিরল। রিকশা থেকে নামতেই তার চোখ পড়ল নেহার উপর। সাত বছরের ছোট্ট মেয়েটা অবাক হয়ে তাকিয়ে রইল। এত সুন্দর, ফর্সা, সাজানো-গোছানো একজন মহিলা সে আগে কখনো দেখেনি। যেন সিনেমা থেকে নেমে এসেছে। নিরঞ্জন হাসতে হাসতে বলল, “নেহাজি, তাড়াতাড়ি ভাত বেড়ে দাও।” তুলসি নেহার দিকে আঙুল দেখিয়ে জিজ্ঞাসা করল, “বাবা, ইনি কে?” নিরঞ্জন তার হলুদ দাঁত বের করে হাসল। চোখে একটা বিদ্রূপের ঝিলিক। “উনি আমাদের ঘরের নতুন কাজের লোক।” নেহা আড়চোখে তার দিকে তাকাল। তার চোয়াল শক্ত হয়ে গেল। আমি অফিসে বসে মোবাইলের স্ক্রিনে সবকিছু দেখছিলাম। ছোট ক্যামেরাটা সব ধরছে। নিরঞ্জনের সেই হাসি, তার চোখের দৃষ্টি—যেন আমার সুন্দরী বউয়ের সাথে ফ্লার্ট করছে। আমার শরীরের ভেতর আগুন জ্বলে উঠল। হাতের মুঠো শক্ত হয়ে গেল। এই ছোটলোকটা কী ভাবছে নিজেকে? তুলসি হঠাৎ দৌড়ে এসে নেহাকে জড়িয়ে ধরল। তার ছোট্ট হাত দুটো নেহার কোমরের চারপাশে। মিষ্টি গলায় বলল, “বাবা, তুমি মিথ্যা বলছ! উনি তো আমার নতুন মা, তাই না?” নেহার শরীর শক্ত হয়ে গেল। তার খুব বিরক্ত লাগছিল। এই আদর, এই “মা” ডাক—সবকিছু তার কাছে অসহ্য। কিন্তু সে নিরুপায়। কয়েক মুহূর্ত চুপ করে থেকে সে ভাবল—কাজের লোকের চেয়ে হয়তো “নতুন মা” ডাকটা অনেক সহনীয়। অন্তত সম্মানের মতো লাগে। এরপর নেহা খাবার বেড়ে দিল। ফুডপান্ডার ভাত আর তরকারি। অদ্ভুতভাবে খাবারটা বেশ সুস্বাদু হয়েছিল। তুলসি খেতে খেতে উচ্ছ্বসিত হয়ে বলে উঠল, “নতুন মা, তোমার রান্না অনেক ভালো! তাই না বাবা?” নিরঞ্জন কিছু বলতে চাইছিল না, কিন্তু মেয়ের সামনে মুখে হাসি এনে বলল, “হ্যাঁ… ভালোই।” খাওয়া শেষ হলে নিরঞ্জন আবার রিকশা নিয়ে বেরিয়ে পড়ল। ঘরে শুধু নেহা আর তুলসি রইল। ছোট মেয়েটা নেহার কাছে ঘেঁষে বসল, তার নতুন মায়ের সাথে গল্প করতে চায়। নেহা জানালার দিকে তাকিয়ে ছিল। তার চোখে অশ্রু জমে আছে। এই নতুন দুয়ার তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। কিন্তু এই অধ্যায় কতদিন চলবে, আর কী কী পরীক্ষা তার জন্য অপেক্ষা করছে—তা কেউ জানে না। আমি মোবাইলের স্ক্রিনে সব দেখে বুকের ভেতর জ্বালা নিয়ে বসে রইলাম। খাওয়া শেষ হওয়ার পর তুলসি নেহার কাছে আরও ঘেঁষে বসল। তার ছোট্ট চোখ দুটোতে কৌতূহল আর বিস্ময় মিশে আছে। সে মিষ্টি গলায় ডাকল, “নতুন মা?” নেহা প্রথমবার এই ডাকে সাড়া দিল না। তার কানে এখনও “ম্যাডাম” বা “নেহা আপা”র অভ্যাস। “নতুন মা” শুনে তার শরীরটা অস্বস্তিতে কুঁকড়ে গেল। সে জানালার দিকে তাকিয়ে রইল। তুলসি আবার ডাকল, একটু জোরে। “নতুন মা?” নেহা এবার ঘুরে তাকাল। তার চোখে বিরক্তি আর ক্লান্তি। তুলসি হাসিমুখে বলল, “এই খাবার তুমি রান্না করোনি, তাই না?” নেহা একটু অবাক হয়ে গেল। সে দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, “কেন? আমিই তো রান্না করেছি।” তুলসি তার ছোট্ট মাথা নেড়ে হাসল। “না নতুন মা। তুমি যে রান্না করলে, ঘরে তো ওই তরকারি ছিলই না। দাদি তো বলে, বাবা যা কিনে আনে তাই দিয়েই রান্না হয়। তুমি কীভাবে করলে?” নেহা কয়েক মুহূর্ত চুপ করে রইল। তার মুখ লাল হয়ে উঠেছিল। ধরা পড়ে গেছে। সে কোনোমতে বলল, “আসলে… আমি…” তুলসি তার ছোট্ট হাত দিয়ে নেহার হাত ধরে ফেলল। তার চোখে কোনো অভিযোগ নেই, শুধু সরলতা। “চিন্তা করো না নতুন মা। আমি তোমাকে সব শিখিয়ে দেব। রান্না, ঘর গোছানো, দাদির ওষুধ দেওয়া—সব। তুমি খুব সুন্দর, তাই আমি তোমাকে সব শেখাব।” সেই মুহূর্ত থেকে ছোট্ট তুলসি আর নেহার মধ্যে একটা অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠতে শুরু করল। একজন সাত বছরের শিশু আর একজন ২৫ বছরের অহংকারী নারীর মধ্যে। --- দিনগুলো আস্তে আস্তে কেটে যাচ্ছিল। প্রথম কয়েকদিন নেহা একেবারে অসহায় ছিল। ভাতের হাঁড়ি চড়াতে গিয়ে পুড়ে যাচ্ছিল হাত, বাসন মাজতে গিয়ে নখ ভেঙে যাচ্ছিল। কিন্তু তুলসি প্রতিদিন কলেজ থেকে ফিরে তার “নতুন মা”কে হাতে ধরে শেখাত। কখনো হাসতে হাসতে, কখনো গল্প বলতে বলতে। “এভাবে কাঁচা মরিচ দিলে স্বাদ ভালো হয় নতুন মা…” “দাদিকে ঔষধ দেবার সময় ঔষধ টা একটু ঝাঁকাতে হবে …” নেহা প্রথমে খুব বিরক্ত হতো। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারছিল—এই ছোট মেয়েটার সরলতা তার কষ্টকে অনেকটা লাঘব করছে। তুলসির চোখের আড়ালে, যখন সে দ্রুত ঘুমিয়ে পড়ত, নেহা তখন চুপিসাড়ে বেরিয়ে যেত। আমি গাড়ি নিয়ে অপেক্ষা করতাম। রাতের অন্ধকারে তাকে নিয়ে বাড়ি ফিরতাম। সময়ের সাথে সাথে নেহা টুকিটাকি কাজে পটু হয়ে উঠছিল। সে এখন ভাত রান্না করতে পারে, ঘর ঝাড়ু দিতে পারে, বৃদ্ধ মায়ের সেবা করতে পারে। সংসার তাকে যা শেখাতে পারেনি, জীবনের এই নির্মম পরীক্ষা তা শিখিয়ে দিচ্ছিল। কিন্তু প্রতি রাতে, যখন সে বাড়ি ফিরত, তার শরীর ভেঙে পড়ত। এক রাতে বিছানায় শুয়ে সে আমার বুকে মাথা রেখে ফিসফিস করে বলল, “সৈকত… আর কতদিন এভাবে চলবে? আমার খুব ক্লান্ত লাগে। শরীরে ব্যথা, মনে অপমান… আমি আর পারছি না।” আমি তার চুলে হাত বুলিয়ে আস্তে করে বলতাম, “খুব দ্রুত আমি একটা উপায় বের করে ফেলব। বিশ্বাস করো। এটা শুধু সময়ের অপেক্ষা।” কিন্তু আমি নিজেও জানতাম না—সেই উপায় আসলে কী। প্রতিদিন নিরঞ্জনের সেই হলুদ দাঁতের হাসি আর তুলসির “নতুন মা” ডাক আমাদের জীবনকে আরও জটিল করে তুলছিল। নেহা ধীরে ধীরে বদলে যাচ্ছিল। তার অহংকার ভাঙছিল, তার হাত শক্ত হচ্ছিল, আর তার চোখে এক নতুন ধরনের ক্লান্তি জমছিল। আমি আমার স্ত্রীর দম্ভ ভাংতে চাই, কিন্তু এতোটা কঠোর হতে চাই না।
Parent