ছায়ার আড়ালে আগুন -Crime Thriller [Part-3: অন্ধকারের অধিশ্বর] - অধ্যায় ১৩
গল্প: "ছায়ার আড়ালে আগুন" (পার্ট-৩: অন্ধকারের অধীশ্বর)
ক্রয়োদশ পরিচ্ছেদ: ব্রজবালার পুটলিতে খাজানা
দুপুর দেড়টা।
বিন্দুবালা দেবীর বাংলোর দোতলার বড় শয়নকক্ষে জানালার পর্দা টানা। ঘরটা অন্ধকারাচ্ছন্ন, শুধু একটা ছোট্ট নাইটল্যাম্প জ্বলছে। বিন্দুবালা তার বিশাল খাটে আধশোয়া হয়ে বিশ্রাম নিচ্ছিলেন। তার সবুজ শাড়ি শরীরের একপাশে সরে গিয়ে তার কালো, মোটা উরু আর নাভির গভীরতা আংশিক দেখাচ্ছে। এক হাতে পানের বাটা, অন্য হাতে মোবাইল। চোখ বন্ধ, কিন্তু ঘুম আসেনি।
হঠাৎ দরজায় হালকা টোকা পড়ল।
বিন্দুবালা চোখ খুলে বললেন, “কে?”
দরজা ঠেলে ব্রজদাসী ঢুকলেন। তার হাতে একটা সাদা কাপড়ের পুঁটলি। মুখে সাধারণ হাসি, কিন্তু চোখে একটা অস্বস্তি।
বিন্দুবালা একটু অবাক হয়ে উঠে বসলেন।
“ব্রজু, তুই? এখন দুপুরবেলা? কী হয়েছে?”
ব্রজদাসী দরজা বন্ধ করে ভিতরে এগিয়ে এলেন। তারপর নিজের ঠোঁটে আঙুল ঠেকিয়ে ইশারায় চুপ থাকতে বললেন। বিন্দুবালা আর কথা বললেন না।
ব্রজদাসী খাটের কাছে এসে পুঁটলিটা খুললেন। একে একে ভিতর থেকে বেরিয়ে আসতে লাগল:
একটা সোনার বাঁশি,
দুটি সোনার মুকুট,
দুইজোড়া বালা,
দুটি সোনার কোমরবন্ধনী,
দুই জোড়া সোনার নুপুর,
কয়েকটি ভারী সোনার হার।
ঘরের লাল আলোয় সোনাগুলো ঝকঝক করে উঠল। বিন্দুবালার চোখ কপালে উঠে গেল।
“এসব কী ব্রজু?!”
তার গলায় বিস্ময় ও অস্বস্তি।
ব্রজদাসী চুপ করে কিছুক্ষণ বসে রইলেন। তারপর নিচু গলায় বললেন,
“এগুলো বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। তোর ভোটের প্রচারে লাগবে। আমি তোকে সাহায্য করতে চাই।”
বিন্দুবালা কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন,
“ব্রজু… এগুলো কোথায় পেলি? এ তো সাধারণ গয়না নয়। এরকম সোনার বাঁশি আর মুকুট… এ তো মন্দিরের জিনিস। তুই… চুরি করে এনেছিস?”
ব্রজদাসী মাথা নিচু করে রইলেন। কোনো উত্তর দিলেন না। তার চোখে জল চলে এসেছে।
বিন্দুবালা দীর্ঘশ্বাস ফেলে বললেন,
“ক্ষমা কর সখী। জীবনে আমি অনেক খারাপ কাজ করেছি। অনেক পাপ করেছি। কিন্তু এই পাপের ভাগীদার আমি হতে পারব না। মন্দিরের জিনিস চুরি করে ভোটের টাকা তুলব — এটা আমি করতে পারব না।”
ব্রজদাসী তার হাত দুটো চেপে ধরলেন। গলা কাঁপিয়ে বললেন,
“বিন্দু, প্লিজ… কাউকে বলিস না। আমি বৃন্দাবন থেকে এসেছি শুধু তোর কাছে। আমার আর কেউ নেই। তুই কাউকে বলিস না, লোকে জানলে আমি মুখ দেখাতে পারবো না ”
বিন্দুবালা অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে ঘাড় নেড়ে সম্মতি জানালেন।
“ঠিক আছে। কাউকে বলব না। কিন্তু এগুলো তুই নিজের কাছে রেখে দে। এগুলো আমি নিতে পারবো না।”
ব্রজদাসী স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কিন্তু বিন্দুবালার চোখে একটা গভীর দুঃখ ও অস্বস্তি দেখা গেল।